বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ অক্টোবরে
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:৫৮
এ বছরের শেষ দিকে অক্টোবরে আট দেশের অংশগ্রহণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বাফুফের ওয়েবসাইটে জানানো হয়, সম্ভাব্য এ দেশগুলো হলো: মালয়েশিয়া, বাহরাইন, কাতার, কুয়েত, থাইল্যান্ড, ভারত, মিয়ানমার ও স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এটা হবে বাফুফে সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের আমলে প্রথম আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্ট।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় এছাড়া এপ্রিল থেকে মের মধ্যে এক কোটি টাকা পুরস্কারের সুপার কাপ অনুষ্ঠানেরও সিদ্ধান্ত নেয়া হয়।
মোহাম্মদ মুসার স্মরণ সভা আজ
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সিনিয়র সদস্য, বিশিষ্ট সাংবাদিক ও ধারাভাষ্যকার মোহাম্মদ মুসার স্মরণে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি আজ শুক্রবার বিকাল ৪টায় (বাদ আছর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ভিআইপি সভাকক্ষে স্মরণ সভার আয়োজন করেছে। এতে মোহাম্মদ মুসার শুভাকাঙ্ক্ষিসহ স্বজনদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
ক্রীড়ালেখক সমিতির এজিএম শনিবার
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির বার্ষিক সাধারণ সভা আগামীকাল শনিবার সকাল ১০টায় জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। বার্ষিক সাধারণ সভায় সমিতির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।