অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত বুধবার বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে ৫৮টি ইভেন্টে তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।