আজিমপুর দায়রা শরীফে
১২ দিনব্যাপী মাহফিল
উদযাপিত
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২২:৩২
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকার আজিমপুর দায়রা শরীফ খানকায় ১২ দিনব্যাপী মাহফিল গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। মাহফিলের শেষ দিনে কোরআন তেলাওয়াত, দরুদ ও সালাম পাঠ, জিকির, হামদ-নাত ও মিলাদ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিলে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের ওপর বক্তব্য রাখেন দায়রা শরীফের বর্তমান পীর আলহাজ মাওলানা শাহ সূফি সৈয়দ আহমাদ উল্লাহ জোবায়ের (মু.আ.) এবং বংশাল জামে মসজিদের খতিবসহ বরেণ্য উলামায়ে কেরামগণ। -প্রেস বিজ্ঞপ্তি