রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২২:৩২
মুন্সি শহিদুল ইসলাম
কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুন্সি শহিদুল ইসলাম (৬২) বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বাদ আছর গ্রামের পারিবারিক মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়।