মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২২:৩২
মুসলিম মিয়া
আগামীকাল শনিবার প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বাবা ব্যবসায়ী মুসলিম মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ শুক্রবার মরহুমের বাসাবো এলাকার বাসভবনে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলে উপস্থিত থাকার জন্য আত্মীয়-স্বজনদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
জাহানারা বেগম
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সাবেক সহযোগী অধ্যাপিকা ও কুমুদিনী মহিলা মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এম, এ, জলিলের স্ত্রী জাহানারা বেগমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৫ জানুয়ারি শুক্রবার বাদ আছর তার নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।