জালালের হত্যার বিচারের দাবি
দুর্গাপুরে অর্ধ দিবস
হরতাল পালন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২২:৩৬
নেত্রকোনা-১ আসনের (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক এমপি নিহত জালাল তালুকদারের হত্যাকারীদের দ্রুত বিচার কাজ শুরুর দাবিতে গতকাল বৃহস্পতিবার দুর্গাপুরে অর্ধ দিবস হরতাল পালন করা হয়। হরতাল শেষে গ্রেফতারকৃত হত্যাকারীদের বিচার কাজ শুরুর জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ।
গত ২৪ সেপ্টেম্বর দুর্গাপুর পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় সাবেক এই এমপির লাশ তার বাসভবন থেকে উদ্ধার করে। পরে তার পুত্র শাহ কুতুব উদ্দিন রয়েল বাদী হয়ে দুর্গাপুর থানায় তার বিমাতা জালাল তালুকদার, দ্বিতীয় স্ত্রী আয়েশা ও তার প্রথম পক্ষের সন্তান মাসুদুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।