প্রধানমন্ত্রী কাল
চট্টগ্রাম যাবেন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২২:৪০
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার চট্টগ্রাম আসছেন। তিনি বেলা ১১টায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউশন চট্টগ্রাম কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে সংগঠনের ৫৪তম কনভেনশন উদ্বোধন করবেন। দুপুর ১২টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৮৫০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি বেলা ২টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন। এছাড়াও তিনি রাঙ্গুনিয়ায় কর্ণফুলী জুট মিল ও ফোরাত কার্পেট মিল পুনঃচালুকরণ প্রক্রিয়ার উদ্বোধন করবেন।