প্রযোজনায় আমিশা পাটেল

গত বেশ ক’বছর ধরেই আমিশা পাটেলকে নিয়মিত বলিউডে পাওয়া যাচ্ছিল না। দেখা যায় বছরে একটি কি দুটি ছবিতে কাজ করেন। সেই ছবিগুলোও আবার ব্যবসা সফল কিংবা আলোচিত ছবিগুলোর মধ্যে পড়ে না। তবে সম্প্রতি মুক্তি পেল তার নতুন ছবি ‘রেস ২’। এই ছবিটি মুক্তির আগে ব্যাপক আলোচিত হলেও আমিশা পাটেল এখনও আলোচনায় আসতে পারেননি। ‘রেস ২’-এর প্রিমিয়ারে আমিশা পাটেল জানান নতুন কথা, আর তা হলো তিনি প্রযোজনায় নেমেছেন। নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও নির্মাণ করা হয়েছে। আর দীর্ঘদিন ধরে এই ব্যবসা নির্মাণে সময় দেওয়াতেই ফিল্মে তেমন সময় দিতে পারেননি। তবে এখন থেকে তিনি বলিউডে নিয়মিতই অভিনয় করবেন। এরইমধ্যে আমিশার প্রযোজনা সংস্থা থেকে প্রিয়দর্শন ও ডেভিডের সঙ্গে দুইটি চলচ্চিত্রের চুক্তি হয়। যার একটিতে আমিশা দ্বৈত চরিত্রে অভিনয় করছেন এবং অন্যটিতে আমিশা পাটেল অভিনয় করছেন একজন পতিতার চরিত্রে।