এশিয়ান টিভিতে নতুন ধারাবাহিক ‘কাচের ক্যানভাস’
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৩, ১৮:১৩
গত শনিবার রাত থেকে এশিয়ান টিভিতে শুরু হয়েছে ‘কাচের ক্যানভাস’। রচনা এবং পরিচালনায় গৌতম কৌরী। এই নাটকে অভিনয় করেছেন—শম্পা রেজা, মৌসুমী হামিদ, ভাবনা, শ্যামলসহ আরও অনেকে।
শোবিজ মিডিয়াতে যেমন আছে মোহের হাতছানি, তেমনি আছে সম্মান হারানোর ভয়ও। ‘কাচের ক্যানভাস’ নাটকটির কাহিনীতে মূলত উঠে এসেছে আমাদের শোবিজ মিডিয়ার নানা দিক।
এশিয়ান টিভির অনুষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, নতুন এই ধারাবাহিকটি এখন থেকে প্রতি শনি এবং রবিবার রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে। নতুন ধারাবাহিক নাটক প্রচার প্রসঙ্গে এশিয়ান টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘একটি ধারাবাহিক প্রচারের আগে আমরা বেশ খানিকটা গবেষণা করে থাকি যে, দর্শকদের আমরা কী কী নতুনত্ব দিতে পারি। সেইভাবে টাইটেল সং থেকে শুরু করে নাটকের লাইনআপ তৈরি হয়। ‘কাচের ক্যানভাস’ সেই বিষয়গুলো বিবেচনা করেই তৈরি করা। আশা করছি তা দর্শকদের হূদয় ছুঁতে পারবে।’