হারমনি

‘হারমনি’ একটি বায়োগ্রাফিক্যাল গানের অনুষ্ঠান। বিশিষ্ট সংগীতশিল্পী তিথির উপস্থাপনায় জনপ্রিয় শিল্পীদের নিয়ে আড্ডা ও গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। বায়োগ্রাফিক্যাল গানের অনুষ্ঠানটি নির্মাণ হয়েছে হবে সেই সব গান নিয়ে যেসব গান আমাদের কানে অথবা মনে গেঁথে থাকে দীর্ঘদিন। সেটা হতে পারে পুরনো দিনের গান, ফোক অথবা একেবারেই নতুন শিল্পীর বহুল শ্রুত গান। অনুষ্ঠানটিতে উপস্থাপন করা হবে শিল্পীর বায়োগ্রাফি আলাপচারিতা আর গান নিয়ে বৈঠকী আঙ্গিকে। অনুষ্ঠানের মূল উপজীব্যই হবে বাংলা গানের বৈচিত্র্যময় সম্ভার। গানের নানা বিষয় নিয়ে শিল্পীর সাথে উপস্থাপকের আলাপচারিতা। অনুষ্ঠানটি আজ রাত ৯টায় জিটিভিতে প্রচার হবে।