‘নাচো বাংলাদেশ নাচো’র লাকি সেভেন পর্বে সাত সেলিব্রেটি

‘নাচো বাংলাদেশ নাচো’র লাকি সেভেন পর্বে নেচেছেন সাত সেলিব্রেটি। তারা হলেন শখ, মেহজাবিন, মুনমুন, নিলয়, সাজু খাদেম, স্বাগতা, নিসা। বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘লাকি সেভেনের প্রতিযোগীরা ভবিষ্যতের তারকা। সেলিব্রেটিরা প্রতিযোগীদের উত্সাহ দেওয়ার জন্য তাদের সাথে নেচেছেন। লাকি সেভেনের প্রতি পর্বে মূল বিচারকের পাশাপাশি থাকছেন একজন সেলিব্রেটি গেস্ট অব অনার। সাত সেলিব্রেটির নাচের পর্বে গেস্ট অব অনার ছিলেন সুবর্ণা মুস্তাফা।’ মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, চিত্রনায়ক ফেরদৌস এবং মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রেজা ইসলাম। প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হচ্ছে ‘নাচো বাংলাদেশ নাচো’।