গৌরনদীতে মানসিক প্রতিবন্ধী মহিলা উদ্ধার

গৌরনদী থানা পুলিশ গতকাল সকালে উপজেলার বাউগাতি এলাকা থেকে লাইলী বেগম (৩৮) নামক একজন মানসিক প্রতিবন্ধী মহিলাকে উদ্ধার করে। গৌরনদী থানার এসআই স্বপন হাওলাদার জানান, মহিলা তার স্বামীর নাম আকবর ফকির, গ্রামের নাম বাংরাইল, উপজেলা নগরকান্দা, জেলা ফরিদপুর বলে জানায়। তাকে ওইদিনই আদালতের মাধ্যমে নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে।