সেনবাগে যৌতুক, ইভটিজিং ও নারী
নির্যাতন প্রতিরোধে মানববন্ধন
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৮
দেশব্যাপী যৌতুক, ইভটিজিং, হত্যা, ধর্ষণসহ নারী নির্যাতন প্রতিরোধে নোয়াখালীর সেনবাগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ নামের সংগঠনের সদস্য ও স্থানীয় এলাকাবাসী। গত শুক্রবার একঘন্টা স্থায়ী উপজেলার ছমিরমুন্সিরহাট বাজারে যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ ও ফতেহপুর ইসলামীয়া মাদরাসার যৌথ উদ্যোগে আয়োজিত ওই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে স্থানীয় কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মমিনউল্য¬া, যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশে সাধারণ সম্পাদক মাওলানা বেলাল হুসাইন ফতেহপুরী, সহ-সভাপতি ডা. মাওলানা মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত উল্য¬া, অর্থ সম্পাদক নুরুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক খালেদ সাইফুল্ল¬াহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।