মৌলভীবাজারে স্কুল
ক্রিকেটে সেঞ্চুরি
করলো অনি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৩, ২১:০৫
শাকিল অনির ১২২ বলে অপরাজিত ১২২ রানের পাশাপাশি ৩টি উইকেট দখলের নৈপুণ্যে ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। একই স্কুলের জাবেদ সাত উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন।
গতকাল শনিবার মৌলভীবাজার এম, সাইফুর রহমান স্টেডিয়ামে ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটে সরকারি উচ্চ বিদ্যালয় দল ২০১ রানে রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠেছে। সরকারি উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৬৪ রান করে। অনি অপরাজিত ১২২ রান এবং জাবেদ ৪১ রান করে। জবাবে পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় দল ১৮.৩ ওভারে ৬৩ রানে অলআউট হয়ে যায়।