আনন্দমুখর আমাদের পাঠশালা

‘বঞ্চিত শিশুদের জন্য মানসম্মত মানবিক শিক্ষা’য় অঙ্গীকারাবদ্ধ আমাদের পাঠশালার বার্ষিক উত্সব অনুষ্ঠিত হয়েছে শনিবার। আনন্দমুখর পরিবেশে বিকাল তিনটা থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার এবং নতুন বছরের শিক্ষা উপকরণ বিতরণ শুরু হয়। এরপর পাঠশালার ছাত্র-ছাত্রীরা গান, নাচ ও নাটক পরিবেশন করে। জানা গেছে, এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় দুইজন এ-প্লাসসহ পাঠশালার সকল শিক্ষার্থী এ পেয়েছে। সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে উত্সবে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে পাঠশালার প্রধান শিক্ষক আবুল হাসান রুবেল বলেন, আমাদের পাঠশালা কেবল একটা স্কুল নয়, এটা হলো একটা গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার ভ্রূণ। উপনিবেশিক ধ্যান-ধারণামুক্ত সত্যিকারের মানসম্মত শিক্ষা ব্যবস্থার দৃষ্টান্ত তৈরি করাই এর লক্ষ্য। পাঠশালার সাথে একাত্মতা প্রকাশ করে একই মঞ্চে গান পরিবেশন করে গানের দল সমগীত এবং শিল্পী কৃষ্ণকলি ইসলাম।