‘যুদ্ধাপরাধী আওয়ামী লীগে থাকলেও ছাড় পাবে না’
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৩, ২১:২২
আওয়ামী লীগের কারো বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ থাকলে তাদের ছাড় দেয়া হবে না। সকল যুদ্ধাপরাধীর বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘বিরোধী দলের ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা: সরকারের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ূন ও প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায় এসব কথা বলেন। প্রধান বিরোধী দল বিএনপি বলে আসছে, তারা যুদ্ধাপরাধের বিচারের পক্ষে, তবে ট্রাইব্যুনালে ‘প্রকৃত’ যুদ্ধাপরাধীদেরই বিচার হতে হবে।