মাইজদী সোনাপুর সড়ক চার লেনে উন্নীত করুন

নোয়াখালী জেলার বেগমগঞ্জ চৌরাস্তা থেকে জেলা সদর তথা মাইজী বাজার হয়ে সোনাপুর জিরো পয়েন্ট পর্যন্ত সড়কটি একটি অতীব গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সড়ক। এই সড়কের সোনাপুর বাস টার্মিনাল থেকে প্রতিদিন অসংখ্য এসি, ননএসি বাস, ট্রাক ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে যায়। অথচ রাস্তাটি সরু হওয়ার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে এবং মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। আর তাই বেগমগঞ্জ চৌরাস্তা অর্থাত্ নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দক্ষিণে মাইজদী বাজার হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ অনিবার্য হয়ে পড়েছে। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশু ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত আবেদন জানাচ্ছি। মো. আবদুল্লাহ আল সাইদ, মাইজদী, নোয়াখালী