মৌলভীবাজারে বিএনপির দু’গ্রুপে
সংঘর্ষ, আহত ১০
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৩, ২১:৫৪
শহরের কুসুমবাগ এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান ও পৌর যুবদল নেতা কয়েছ চৌধুরীকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলীম হোসেন মীরু, ফোয়াদ জামানসহ অন্যরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। এ ঘটনায় শহরে দুইপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের কটূক্তির প্রতিবাদে গতকাল দুপুর সাড়ে ১২টায় জেলা বিএনপি সভাপতি ও সাইফুর পুত্র এম নাসের রহমানের সমর্থকরা একটি প্রতিবাদ মিছিল বের করে।