নিহত এই ব্যক্তির পরিচয় জানতে চায় সিআইডি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৩, ২১:৫৪
গত ৭ জানুয়ারি কাফরুল থানাধীন মিরপুর-১৩ এর ওপেক্স গার্মেন্টস এর পেছনের জলাশয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া যায়। এ বিষয়ে কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মামলার ভিকটিম মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তার বাম চোখের ওপরে আঘাতের ক্ষতচিহ্ন, বাম চোখ উপড়ানো, রক্তাক্ত মুখের ওপরের পাটির ২টি দাঁত উপড়ানো এবং বাম হাঁটুতে ক্ষতচিহ্ন রয়েছে। কেউ এই ব্যক্তিকে খুন করে জলাশয়ের মধ্যে ফেলে রাখে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভিকটিমের পরিচয় জানলে কাজী মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক, বিপি-৬৮৯১০০৬১৫৫, পুলিশ পরিদর্শক, মিরপুর ইউনিট, ঢাকা মেট্রো উত্তর, বাংলাদেশ পুলিশ-সিআইডি, ঢাকা—এই ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।