আজকের রাশিফল
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ১৮:৪৯
আজ ১৫ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৫ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫২ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৪৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও রবি। আপনার শুভসংখ্যা ১ ও ৪। শুভবার:রবিবার। শুভরত্ন:গার্নেট ও চুনি।
প্রকৃতিগতভাবে আপনি:মৌলিক উদ্ভাবনী ক্ষমতার অধিকারী। ব্যক্তিস্বাধীনতা আপনার কাছে সবচেয়ে প্রিয়। উদার ও বন্ধুবত্সল হলেও অন্যের মত দ্বারা আপনি সহজে প্রভাবিত হন না। আপনার জীবনে বাধা আসবে। সাফল্য বিলম্বিত হবে। আপনার মধ্যে সমন্বয়কারী গুণের বিকাশসাধন করতে হবে। আর দৃঢ়তা ও ইচ্ছাশক্তি আপনাকে মঞ্জিলে মকসুদে পৌঁছে দিবে। উদ্ভাবনী ক্ষমতা ও একা চলার গুণ আছে আপনার।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:শহীদ তিতুমীর, হাবিবউল্লাহ খান, অভিনেতা জহিরুল হক, সাংবাদিক নূরুল ইসলাম পাটোয়ারী, সেনানায়ক চার্লস গর্ডন, ভূতত্ত্ববিদ ক্রমভিন, কামাল চৌধুরী, মাইকেল মধুসূদন দত্ত।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ অংশিদারী ব্যবসা ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। পিতা বা ভ্রাতার সহযোগিতা পাবেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। আজ কোন ঝুঁকি না নিলেই ভালো করবেন। আপনজন কারো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ আর্থিক দিক ভালো যেতে পারে। কোন সূত্র থেকে অর্থাগম-এর সম্ভাবনা আছে। আপনার কারো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। অসুস্থ কারও স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য দিননিট শুভ নয়। পড়াশুনায় অধিক মনোযোগ দেয়ার চেষ্টা করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। কোন ধরনের বাধা-বিঘ্নের সম্মুখীন হতে পারেন। পথ চলাচলে সতর্ক থাকুন। পায়ে আঘাত পাওয়ার আশংকা আছে। ভালো কোনো সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। অকারণে উদ্বেগ পরিহার করুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। যানবাহনে সতর্কতার সাথে চলাফেরা করুন। রোমান্টিক যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ নিজে অথবা পরিবারের কেউ অসুস্থ হতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে কোন অবহেলা না করলেই ভালো করবেন। যথাসম্ভব দ্রুত চিকিত্সকের পরামর্শ নেয়া ভালো। পুরানো কোন বন্ধুর সাথে দেখা হতে পারে। প্রিয়র সান্নিধ্য আনন্দদায়ক হবে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। অন্যথায় অর্থ নষ্ট হবার আশংকা আছে। সামগ্রিক পরিস্থিতি আপনার অনুকূলে নাও থাকতে পারে। প্রবাসীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কর্মস্থলে কোন ধরনের প্রতিকূলতা দেখা দিতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাওয়া কঠিন হবে। গৃহনির্মাণ অথবা সংস্কারের পরিকল্পনা সফল হতে পারে। পিতার সহযোগিতা পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। শিক্ষাক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের কোন সমস্যা সৃষ্টি হতে পারে। বাণিজ্যিক ব্যাপারেও সতর্ক অবলম্বন করুন। অধীনস্থদের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। দূরের যাত্রা শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে আজ ভালো কিছু ঘটতে পারে। আজ কোন সুসংবাদ পেতে পারেন। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় আজ সাফল্য আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে অভিমান পরিহার করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। রাজনীতিবিদদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। জনসংযোগে সুফল পাবেন। চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা ভালো যাবে না।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শত্রু সম্পর্কে চোখ কান খোলা রাখুন। পুরানো কোনো অসুখ নতুন করে দেখা দিতে পারে। অংশীদারি ব্যবসায়ে সতর্ক থাকুন। পার্টনারের সাথে মতানৈক্য দেখা দিতে পারে। নতুন বন্ধু লাভের যোগ আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কেউ আজ শত্রুতা করতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। নতুন কোন কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।