ইটভাটা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা মাইজবিলার অলি আহমদ বীরবিক্রম উচ্চ বিদ্যালয়ের পাশে গড়ে উঠা ইটভাটাটি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীরা। স্কুলের সামনে গত মঙ্গলবার শিক্ষার্থীরা ‘বিদ্যালয় বাঁচাও, পরিবেশ বাঁচাও’ লেখা ব্যানার নিয়ে মানববন্ধন করে। শিক্ষার্থীরা অবিলম্বে ইটভাটা বন্ধের জন্য প্রশাসনের নিকট দাবি জানান। জানা যায়, ওই বিদ্যালয় সংলগ্ন জমিতে এসবিএন নামে একটি ইটভাটা নির্মিত হয়। ইটভাটার কারণে স্কুলের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ ব্যাপারে চরম্বা এলাকার ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান জানান, স্কুলের পাশে ইটভাটা রয়েছে তা ঠিক। ইটভাটা বন্ধের দাবিতে স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে বলে তিনি জেনেছেন   —ইত্তেফাক