গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫৪
বিশ্বের সবচেয়ে বড় জীববৈচিত্র্যময় এলাকা হিসেবে যে এলাকাটি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ ঠাঁই পেয়েছে, সেটি হলো ট্রপিক্যাল আন্দিজ অঞ্চল। প্রায় সাড়ে ১২ লক্ষ বর্গকিলোমিটারেরও বেশি জায়গাজুড়ে গড়ে ওঠা এই বনাঞ্চলে রয়েছে প্রায় ৪৫ হাজার প্রজাতির গাছ, ১৬৬৬ প্রজাতির পাখি, ৪১৪ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং ১৩০৯ প্রজাতির সরীসৃপ ও অন্যান্য প্রাণী। আর বিশ্বের সবচেয়ে জীববৈচিত্র্যময় এই এলাকাটি যেসব দেশের আওতায় পড়েছে, তার মধ্যে রয়েছে ভেনিজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া এবং উত্তর আর্জেন্টিনা।