স্মরণীয় উক্তি

++ কেবল দুটি জিনিসই অসীম, একটি হলো মহাবিশ্ব এবং অন্যটি হলো মানুষের আহাম্মকি, তবে প্রথমটির বিষয়ে আমি নিশ্চিত নই। - আলবার্ট আইনস্টাইন ++ আমার তো মাঝে মাঝে মনে হয় যে, পৃথিবীতে মানুষের চাইতে বোকা মানুষের সংখ্যাই বেশি। - হেনরিখ হাইনে ++ তুমি চুপ করে থাকলে সবাই যদি তোমাকে বোকাও ভাবে তাতেও ক্ষতি নেই। তবে কথা বলতে যেয়ে লোকের সেই সন্দেহটুকু দূর করে দিও না। - মার্ক টোয়েন ++ যেকোনো মানুষই ভুল করতে পারে। তবে একমাত্র বোকারাই একই ভুল বারবার করে। - সিসেরো ++ বোকারা যেটা বারবার চেষ্টা করে অবশেষে করে সে কাজটি জ্ঞানীরা করেন তাদের প্রথম চেষ্টাতেই। - নিকোলো ম্যাকিয়াভেলি