ফোকাস
মঞ্চে মমতাজ
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২০:০০
স্যাটেলাইট চ্যানেলের নিজস্ব উদ্যোগে তারকাদের পুরস্কৃত করার প্রক্রিয়াটি পুরোনো। সেই পুরোনো ঢংয়েই গত ২৬ জানুয়ারি আরটিভির আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আরটিভি স্টার নাইট’ নামের এই তারকা সম্মাননা অনুষ্ঠান। এতে সংগীত ও নাটকের বিভাগে তারকাদের পুরস্কৃত করা হয়। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানেরই এক ফাঁকে সংগীত পরিবেশন করছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।