আজ থেকে উচ্চাঙ্গ সংগীত উত্সব

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় আজ থেকে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিনি সন্ধ্যা ৬টায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী ‘উচ্চাঙ্গ সংগীত উত্সব’। উত্সব আজ বিকেল ৩টা ৩০ মিনিটে একাডেমীর জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টায় এর উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ।