হাতিয়ার সরকারি কলেজে শিক্ষক সংকট

হাতিয়া সরকারি কলেজের ৫২জন শিক্ষকের মধ্যে কর্মরত আছেন মাত্র ১১জন। ক্রমশ শিক্ষকরা বদলি হয়ে যাওয়ায় বর্তমানে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। বাংলা,ইংরেজি,অর্থনীতি,দর্শন,ব্যবসাশিক্ষা,পদার্থ,গণিত,রসায়নসহ অনেক বিষয়েরই শিক্ষক নেই। ফলে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যে কয়জন আছেন তাদের মধ্য থেকেও শিক্ষক বদলি করা হচ্ছে। অন্যদিকে ব্যবহারিক বিষয়ের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ব্যবহারিক শিক্ষক (প্রদর্শক) না থাকায় বিজ্ঞান শিক্ষার্থীরা হতাশায় রয়েছে। এ ব্যাপারে অধ্যক্ষ প্রফেসর প্রমোদ কুমার নাথ জানান,অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় আমি কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের চাপের মুখে রয়েছি। এছাড়া কলেজের বাউন্ডারী দেয়াল নির্মাণ। মাঠ ভরাট ও শিক্ষকদের আবাসন সমস্যা তো রয়েছে।