নাগরপুরে বিভিন্ন রাস্তার বেহাল দশা

টাঙ্গাইল নাগরপুর ১২টি ইউনিয়নে ২৪৪টি গ্রামে রাস্তার বেহাল দশা। নাগরপুর এলজিইডি’র উদাসীনতা ও নীরব ভূমিকায় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা। রাস্তাগুলোতে এখন আর নিরাপদে চলাচল করা যাচ্ছে না। এসব রাস্তার দু’পাশে এজিং ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বিগত সরকারের আমলে রাস্তার উন্নয়নমূলক কাজ হয়েছিল। এসব রাস্তা এলজিইডি মেরামত বা রক্ষণাবেক্ষণ করছে না বলে একাধিক অভিযোগ উঠেছে। ফলে উপজেলার সঙ্গে গ্রামের যোগাযোগ নেটওয়ার্ক মুখ থুবড়ে পড়েছে। জানা গেছে, উপজেলার কাঁচা এবং পাকা রাস্তার মোট দৈর্ঘ্য ১৩৭১ কিলোমিটার। এর মধ্যে কাঁচা রাস্তা রয়েছে ৬০৬.০৭ কিঃমিঃ। পাকা ও আধাপাকা রাস্তার দৈর্ঘ্য ১০৭.৬৪ কিঃমিঃ। নাগরপুর এলজিইডি’র অধীনে পাকা এবং কাঁচা রাস্তা রয়েছে ৭ শত ১৩ দশমিক ৭১ কিঃ মিঃ। এসব রাস্তা বেশির ভাগ চলাচলের অযোগ্য। এ ব্যাপারে এলজিইডি’র প্রকৌশলী মোঃ বোরহানউদ্দিন জানান, রাস্তা উন্নয়নের ব্যাপারে গুরুত্ব বুঝে মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। ঠিকাদার মোঃ হাবিবুর রহমান বলেন, এলজিইডি’র প্রকৌশলীর নীরব ভূমিকার কারণে এসব উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে না।