কসবা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৩০
গত ২৫ জানুয়ারি কসবা প্রেসক্লাবের নির্বাচন সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো:সোলেমান খান (দৈনিক ভোরের কাগজ), সহ-সভাপতি পদে মো: আবদুল হান্নান (দৈনিক ভোরের ডাক), সাধারণ সম্পাদক পদে নেপাল চন্দ্র সাহা (দৈনিক ইত্তেফাক), সহ-সাধারণ সম্পাদক মো:সোহরাব হোসেন (দৈনিক প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক মো:সিরাজুল ইসলাম ভূঁইয়া (সাপ্তাহিক সংকেত), অর্থ সম্পাদক মো: অলিউল্লাহ সরকার অতুল (দৈনিক আমার দেশ), দপ্তর সম্পাদক মো:নাজমুল হক সজল (দৈনিক আল হাবিব)।