সিরাজগঞ্জে শিশু-কিশোর সমাবেশ
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৩৩
সিরাজগঞ্জে অনুষ্ঠিত হল শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের শিশু-কিশোর সমাবেশ। শনিবার শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এ সময় ২৫টি ইভেন্টে বিজয়ী মোট পাঁচ হাজার শিশু-কিশোরদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
ফজল-এ-খোদা লিটনের উদ্যোগে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ হাজার ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এর মধ্যে প্রায় ৫ হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সিরাজগঞ্জ জেলা সভাপতি ফজল-এ-খোদা লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি ছিলেন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব কে এম শহিদ উল্লাহ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের (উপ-কমিটি)’র সহ-সম্পাদক মজিবর রহমান হাওলাদার, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মনিরুজ্জামান পলাশ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশক বিষয়ক সম্পাদিকা জান্নাত আরা তালুকদার হেনরী প্রমুখ।