সাধু নিবাস স্থাপনের জন্য আবেদন
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৩৩
বরিশাল জেলার উজিরপুর উপজেলাধীন শিকারপুর তারাবাড়ী হিন্দু ধর্মের একান্ন পীঠের অন্যতম নাসিকা পীঠস্থান। এটি একটি সুপ্রাচীন মন্দির। এখানে শিব রাত্রীতে তিন দিনব্যাপী মেলা বসে। মেলায় হাজার হাজার দর্শনার্থীর সমাগম হয়। শারদীয় দুর্গা উত্সব, কালীপূজা ও শীতলা পূজাসহ হিন্দু ধর্মের উল্লেখযোগ্য ধর্মীয় সকল অনুষ্ঠান যথারীতি অনুষ্ঠিত হয়। অতি সুন্দর লোকনাথের মন্দির তারাবাড়ীর নিজস্ব ভূমিতে অবস্থিত। অর্থের অভাবে পুর্ণার্থীদের থাকার জন্য তেমন কোনো ভালো ঘর নেই। দূর-দূরান্ত থেকে আসা সাধু সন্ন্যাসীদের (অস্থায়ীভাবে) থাকার জন্য দশ কক্ষ বিশিষ্ট দ্বিতল একটি ভবন নির্মাণ একান্ত প্রয়োজন।
এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রাজেন্দ্র নাথ মন্ডল, সহ-সভাপতি, উগ্রতারা মন্দির ট্রাস্ট কমিটি, শিকারপুর, তারাবাড়ী, উজিরপুর, বরিশাল