লক্ষ্মীপুরে তরীকত ফেডারেশন মহাসচিবের মতবিনিময়

বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব ও প্রগতিশীল ইসলামী জোটের মুখপাত্র লায়ন এম এ আউয়ালের সাথে লক্ষ্মীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের এক মত বিনিময় সভা শহরের ওয়েলকাম কমিউনিটি সেন্টারে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক লক্ষ্মীপুর আলোর সম্পাদক অ্যাডঃ নুরউদ্দিন চৌধুরী নয়ন, দৈনিক মেঘনার পাড় পত্রিকার সম্পাদক আবুল কালাম আজাদ সভায় উপস্থিত ছিলেন, তরীকত ফেডারশনের প্রেসিডিয়াম সদস্য ডঃ সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, শাহ মিরান আল কাদেরী নন্দনপুরী, যুগ্মমহাসচিব সাইয়েদ মুত্তাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলী ফারুকী প্রমুখ।