এফএ কাপ চাই ফার্গুসনের
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৪৩
ম্যানচেস্টার ইউনাইটেড নয় বছর এফএ কাপ জয় করতে পারেনি। এবার খরাটা ঘোচানোর সুযোগ আছে। গত শনিবার অসাধারণ নৈপুণ্য দেখিয়ে রেড ডেভিলরা উঠে গেছে পঞ্চম রাউন্ডে। চতুর্থ রাউন্ডে ফুলহ্যামকে তারা হারিয়েছে ৪-১ গোলে। ম্যানইউ মাঝের এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ জিতলেও এফএ কাপ জেতা হয়নি তাদের। ফার্গুসন ইএসপিএন কে বলেন, ‘এই মৌসুমে এফএ কাপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এটা দশ বছর ধরে জিতিনি। রিও ফার্দিন্যান্দ এফএ কাপ মেডেল জেতেনি। আর তাই আমাদের এর জন্য কিছু করতে হবে।’ ম্যানইউ সর্বশেষ এফএ কাপ জিতেছিল ২০০৪ সালে। ফার্গুসন বলেন, ‘গত আট-নয় বছর আমরা এফএ কাপে ভাল করছি না। কয়েকজন খেলোয়াড় মরিয়া হয়ে আছে জয়ের জন্য।’