ভোলা বারের নির্বাচন
সভাপতি শাজাহান সম্পাদক ফিরোজ
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৫২
শনিবার ভোলা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন দক্ষিণ ভবনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে একটি সহ-সভাপতির পদসহ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ০৭টি পদে জয়লাভ করে। অপরদিকে সভা-পতি সম্পাদকসহ বিএনপি সমর্থিত প্রার্থীরা ৫টি পদে জয় লাভ করে।
বিএনপির সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন, ওবায়েদুর রহমান শাজাহান (সভাপতি), ইউ,এম ওবায়েদুল্লাহ (সহ-সভাপতি), মোঃ ফিরোজ কিবরিয়া (সাধারণ সম্পাদক), ফিরোজ কিবরিয়া-২ (সহ-সাধারণ সম্পাদক), মোঃ শফিউল্লাহ (পাঠাগার সম্পাদক), আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন, মোঃ হুমায়ূন কবির (সহ-সভাপতি), মোঃ আবুল কাশেম (সহ-সাধারণ সম্পাদক), মোঃ এনামুল হক (ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক), মোঃ লিয়াকত আলী, (পাঠাগার সম্পাদক), নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন যথাক্রমে মোঃ বশির উল্যাহ, আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ ও মোঃ শাহে আলম।