ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির ক্রীড়ানুষ্ঠান বনভোজন
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৫৩
ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র শুক্রবার গাজীপুরের পুবাইল ডেমরপাড়া সোসিও কালচারাল সেন্টারে সংগঠনের সভাপতি আনছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডেসকোর চেয়ারম্যান মোঃ মোফাজ্জেল হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ গিয়াস উদ্দিন আহম্মেদ ও ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ নাসির উদ্দিন আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা জজ মোঃ আবদুর রহিম তালুকদার, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মাহাবুবুর রহমান, পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ড. রনজিত্ চন্দ্র অধিকারী, উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব, পৌর মেয়র আলহাজ মো. রফিউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মো রুহুল আমিন, মোঃ শহীদুল হক আকন, মোঃ খলিলুর রহমান, মোঃ ফরিদ আহম্মদ মিঠু, সমিতির উপদেষ্টা আলহাজ এম কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক কে এম জোবায়ের এজাজ, সহ-সভাপতি ডা. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ শ ম মামুনুর রহমান, মোঃ খলিলুর রহমান প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি