নাটোরে কারাবন্দি দুলুর পক্ষে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৫৩
নাটোরে কারাবন্দি বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি সাবেক উপমন্ত্রী এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন গ্রামে দুই সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে পিপরুল ইউনিয়ন ঠাকুর লক্ষীকোল, হাপানিয়া, পাটুল, আচড়াখালী এবং শহরতলীর গুনারীগ্রাম ও করোটা এলাকায় গরীব-দুঃখীদের মাঝে কম্বল বিতরণ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি।