বরিশালে হাসপাতাল থেকে শিশু চুরি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৫৪
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে ৫ মাস বয়সি এক শিশু চুরি হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, নগরীর উত্তর আমানতগঞ্জ মহল্লার শ্রমিক মো. জাফর মিয়ার ৫ মাসের শিশু কন্যা মারিয়াকে শুক্রবার সন্ধ্যায় কৌশলে চিপস্ কিনে দেয়ার কথা বলে তার মায়ের কোল থেকে নিয়ে যায় অজ্ঞাতনামা এক ব্যক্তি। অনেক খুঁজেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।