মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৫৫
এ.কে.এম ফরিদ উদ্দিন আহম্মেদ
বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ রাইফেলস-এর সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এ.কে.এম. ফরিদ উদ্দিন আহম্মেদ-এর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের রাজধানীস্থ ১১৬৩/এ, খিলগাঁও চৌধুরীপাড়ার বাসভবনে কোরআন তেলাওয়াত, গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং স্থানীয় নূর মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারবর্গের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাতে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি
সৈয়দ মাযহারুল হক বাকী
প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দ মাযহারুল হক বাকীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তার আত্মার মাগফেরাতে দোয়া করার জন্য দেশবাসীর কাছে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল ইসলাম ও এম এ রশীদ আহ্বান জানিয়েছেন। এ উপলক্ষে আজ বাদ আছর রাজধানীর কাজী নজরুল ইসলাম এভেনিউস্থ ওয়ালসো টাওয়ারে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।-প্রেস বিজ্ঞপ্তি