ক্যাপসন নিউজ

অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম সম্প্রতি মাতুয়াইল শাখার স্থানান্তরিত নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন। ব্যাংকের ঢাকা সার্কেল-২ এর মহাব্যবস্থাপক শেখর চন্দ্র বিশ্বাস, মহাব্যবস্থাপক ক্রেডিট আব্দুস সালাম মোল্যা, শাখা ব্যবস্থাপক প্রণব কুমার দে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

০০০

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড অডিট কমিটির ২১৭তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান ফরিদা পারভিন নুরু। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ উপস্থিত ছিলেন

০০০০

ব্যাংক এশিয়ার ২০তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় ২০১৮ সালের জন্য ১০ শতাংশ (৫% নগদ, ৫% স্টক) লভ্যাংশ অনুমোদন হয়। ব্যাংকের চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায়  ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলীসহ অন্য পরিচালকরা  উপস্থিত ছিলেন

-০০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী সম্প্রতি সাভারে ব্যাংকের একটি এটিএম বুথ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের আইটি ডিভিশনের প্রধান সুলতান বাদশা, সাভার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা