লেখা-বানানের ব্যাপারে খুবই সচেতন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ১৮:৪৮
মাহবুবা তাবাস্সুম সাকী
সাকী মতিঝিল মডেল স্কুল, ঢাকা থেকে ২০১২ সালের পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে
আমি পঞ্চম শ্রেণীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। আমার এই ফলাফলের জন্য মা-বাবা ও শিক্ষক-শিক্ষিকার অবদান সবচেয়ে বেশি। শ্রেণিশিক্ষক ক্লাসে পড়াশুনার প্রতি সব সময় নজর রাখেন এবং ভালো ফলাফলের জন্য উত্সাহ দেন। বিদ্যালয়ের সব বিষয়ের পড়াশুনা বাসায় মা দেখতেন এবং কোথাও কোনো সমস্যা হলে মা বুঝিয়ে দিতেন। পরীক্ষার পূর্বে বাসায় রুটিন করে প্রতিটি বিষয় মনোযোগ সহকারে পড়াশুনা করতাম। প্রতিটি বিষয়ের মূল বইয়ের খুটিনাটি পড়তাম। নিয়মিত বিভিন্ন জাতীয় পত্রিকার পড়াশুনা বিষয়ক পাতা থেকে আমার বিষয়গুলো সংগ্রহ করে পড়তাম এবং এখানে যে প্রশ্নগুলো দেয়া হতো তা অনুশীলনও করতাম। আমি হাতের লেখা-বানানের ব্যাপারে খুবই সচেতন ছিলাম।
যে সমস্ত বিষয় কঠিন মনে হয় তা বার বার পড়ি। এছাড়া অন্য সহপাঠীদের সাথে আলাপ-আলোচনা করে বিষয়টি সহজ করে নেই। আমি খুব কম পড়ি তবে যেটুকু পড়ি মনোযোগ দিয়েই পড়ি। আমার নিজের রুটিন অনুযায়ী স্কুল এবং বাসার পড়াগুলো গুছিয়ে নিতাম। আমি আমার এই ভাল ফলাফলের জন্য খুবই আনন্দিত। এবং ভবিষ্যতে আরো ভালো করার জন্য সকলের দোয়াপ্রার্থী।