ধারাবাহিক প্রসঙ্গে শখ
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ১৯:২১
আপাতত টিভিসি নিয়েই ব্যস্ত রয়েছেন মডেল-অভিনেত্রী শখ। তবে এর ভেতর বেশ ক’টি চ্যানেল থেকে একাধিক ধারাবাহিকের অফার এলেও খুব ভেবেচিন্তে ধারাবাহিকের কাজ করছেন। আপাতত নতুন কোনো ধারাবাহিকে কাজ করবেন না বলেও জানান। শখ বলেন, ‘এখন আমাদের জন্য ধারাবাহিকে কাজ করা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ ধারাবাহিকে কাজ করলে টানা শিডিউল আমাদের মেলাতে অসুবিধা হয়। দেখা যায়, আমাদেরকে নাটকে কন্ট্রাক্ট করার সময় নির্মাতারা বলেন, ‘আপনারা আপনাদের ইচ্ছেমতো আমদের শিডিউল দিয়েন। কিন্তু পরে তারা নিজেদের শিডিউলে একটু এদিক সেদিক হলেই পত্রিকায় জানিয়ে দেয়, নয়তো সিনিয়রদের কাছে অভিযোগ জানায়। আমাদের অনর্থক দুর্নাম হয়।’
উল্লেখ্য, শখ বর্তমানে এশিয়ান টিভিতে নিলয়ের সাথে একটি ধারাবাহিকে
কাজ করছেন।