আইটেম গানে তৌসিফ
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ১৯:২৪
চলচ্চিত্রের আইটেম গানে প্রথমবার কণ্ঠ দিয়েছেন তৌসিফ। ‘ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল’ ছবিতে তৌসিফের গাওয়া এই আইটেম গানটি দেখা যাবে। এই গানে তৌসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন লিজা। ছবিটি পরিচালনা করছেন সাইফ চন্দন। ‘ডার্লিং’ শিরোনামে গানটি লিখেছেন কলকাতার মিলন মণ্ডল। এ গানের মধ্য দিয়ে তৌসিফ প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রের আইটেম গানের সুর ও সংগীত করেছেন। লিজাও চলচ্চিত্রে প্রথমবার আইটেম গানে কণ্ঠ দিলেন। তৌসিফ বলেন, ‘এই গানের মধ্য দিয়েই আমার প্রথম চলচ্চিত্রের আইটেম গান করা। গানটি শোনার পর সবারই ভালো লাগবে। ভিন্ন আদলে এ গানটি করার চেষ্টা করেছি। আসছে ভ্যালেন্টাইনে ছবিটির অডিও রিলিজ করা হবে। সেই অ্যালবামেই গানটি প্রথমবার শ্রোতারা পাবেন। পরে তো ভিডিও সহকারে ফিল্মেই পাচ্ছেন।’