ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু নতুন সূচক

গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন সূচক ডিএসইএক্স ও ডিএস ৩০ চালু হয়েছে। ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই সূচক দুটি কার্যকর হয়। এদিন সূচকের সাথে সাথে বেড়েছে বাজারের লেনদেনের পরিমাণ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস ৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই’র সাধারণ মূল্যসূচক ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ২৩১ কোটি ৯১ লাখ ১৯ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৬৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের। এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ইউনাইটেড এয়ার, এমআই সিমেন্ট, ইউনিক হোটেল, ডেল্টা স্পিনিং, কনফিডেন্স সিমেন্ট, এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট, বেক্সিমকো, বিএসসিএল ও আর.এন স্পিনিং। দর বৃদ্ধির শীর্ষ কোম্পানিগুলো হলো- ডেল্টা স্পিনিং, ন্যাশনাল পলিমার, ঢাকা ডায়িং, আরামিট সিমেন্ট, ইস্টার্ন ইন্সুরেন্স, জিএসপি ফাইনান্স, ঢাকা ইন্সুরেন্স, আইসিবি ১ম এনআরবি, এসপি সিরামিক এবং রিপাবলিক ইন্সুরেন্স। দর কমার দিক থেকে প্রধান কোম্পানিগুলো হলো- ১ম প্রাইম ফাইনান্স মিউচুয়াল ফান্ড, সিভিওপিআরএল, এনটিসি, পিএফ ১ম মিউচুয়াল ফান্ড, বাটা সু, হাক্কানি পাল্প, মেঘনা কনডেন্সড মিল্ক, বিএটিবিসি, গ্রামীণ-১ এবং প্রগতি ইন্সুরেন্স। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ৯৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্য সূচক ১১৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২ কোটি ৯৪ লাখ ৪৩ হাজার ৫২৩ টাকা। লেনদেনকৃত ১৮৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত ছিল ২৬টির শেয়ারের দাম।