দ্বাদশ রাশির পূর্বাভাস

আজ ১৬ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৬ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫২ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৪৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ২ ও ৪। শুভবার:রবি ও সোমবার। শুভরত্ন:গার্নেট ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি: আদর্শবাদী, কল্পনা ও অনুভূতিপ্রবণ। তবে আপনার আত্মবিশ্বাসের অভাব আছে। আপনার হূদয় কোমল। কঠোর আচরণ সহজেই এড়িয়ে চলতে চান। আপনি অস্থির চঞ্চল। বড় বড় স্বপ্ন দেখেন। কিছু করার জন্য আপনার অনুপ্রেরণা প্রয়োজন। জীবনে সাফল্যলাভের জন্য আপনাকে সংকোচ ও লজ্জা কাটিয়ে উঠতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সেনানায়ক উইলিয়াম রবার্টসন, কথাশিল্পী আস্তন চেখভ, আব্দুল গনি হাজারী, এ্যালেন বেলকম ডুমন্ট, সাহিত্যিক রেমিন রোলন্ড, মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম এ্যাককিসলে। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ ভাইয়ের স্বাস্থ্যগত ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। কাজকর্মে আপনজনের সহযোগিতা পাবেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। অতিরিক্ত ব্যয়ের জন্য মন উদ্বিগ্ন থাকতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার ফলাফল আশানুরূপ নাও হতে পারে। মুরুব্বী স্থানীয় কারো শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন। কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ কোনো আঘাত পেতে পারেন। যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকার চেষ্টা করুন। কোনো ধরনের ঝুঁকি না নিলেই ভালো করবেন। আনন্দদায়ক কোনো সংবাদ পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ নিজের বা ঘনিষ্ঠ কারো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আজ কেউ আপনার সাথে শত্রুতা করতে পারে। শত্রুদের মিষ্টি কথায় ভুলবেন না। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। আপনজন কারো অসুস্থতায় উদ্বেগ বোধ করবেন। নিজের শরীর খুব একটা ভালো যাবে না। পুরনো কোনো বন্ধুর সাথে হঠাত্ যোগাযোগ হতে পারে। রোমান্স ও যোগাযোগ শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায় করা কঠিন হবে। ব্যবসায় নতুন কোন বিনিয়োগ আজ না করলেই ভালো করবেন। পুরনো কোন বন্ধুর সাথে আজ যোগাযোগ হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ নতুন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। বাড়িঘর সংস্কারের উদ্যোগ সফল হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ কোন ধরনের কলহ-বিবাদে জড়াতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। অকারণ ব্যয় পরিহার করুন। অধীনস্থদের উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে ভালো কোনো সুযোগ পেতে পারেন। বেকারদের কর্মপ্রচেষ্টা সফল হতে পারে। দাম্পত্যক্ষেত্রে আজ কোন অভিমান না করলেই ভালো করবেন। কোন সূত্র থেকে অর্থাগম হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কোন ধরনের অনভিপ্রেত পরিস্থিতির উদ্ভব হতে পারে। জনসম্পৃক্ত পেশায় সুফল পাবেন। সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। রোমান্স শুভ নয়। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। অংশীদারী ব্যবসায় কোন সমস্যার উদ্ভব হতে পারে। মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। কেউ আজ শত্রুতা করতে পারে। শরীর ভালো যাবে না। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ নিঃসঙ্গতা বোধে ভুগতে পারেন। কর্মপরিবেশ ভালো থাকবে বলে আশা করা যায়। নতুন কোনো কাজের প্রস্তাব পেতে পারেন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। পারিবারিক ক্ষেত্রে কোন সমস্যা দেখা দিতে পারে।