আশিয়ান হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্প

গত শনিবার আশিয়ান গ্রুপের সেবামূলক প্রতিষ্ঠান আশিয়ান হাসপাতালের উদ্যোগে বরুয়ার লেকসিটি কনকর্ডে পালিত হল ফ্রি হেল্থ ক্যাম্প, যার প্রতিপাদ্য ছিল স্বাস্থ্যই সকল সুখের মূল। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. নজরুল ইসলাম ভুঁইয়া, প্রধান নির্বাহী ও জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকী, আশিয়ান হাসপাতালের পরিচালক ডা. ওহিদা খান চৌধুরীসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন আশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীরা এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। নজরুল ইসলাম ভুঁইয়া বলেন, এলাকাবাসীর দুর্ভোগ কমানোর জন্য আমাদের এই হাসপাতাল এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি হাসপাতালে অব্যাহত থাকবে। -প্রেস বিজ্ঞপ্তি