মুন্সীগঞ্জে মেঘনায় ট্রলার ডুবে জেলে নিখোঁজ
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ২০:৫২
রবিবার রাতে গজারিয়া উপজেলার ইসমানিচরের কাছে মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে মত্স্যজীবী হাকিম আলী (৫৫) নিখোঁজ হয়েছেন। তিনি ইসমানিচরের আব্দুল কাদেরের পুত্র। দমকল বাহিনীর ৭ সদস্যের একটি দল উদ্ধার কাজ শুরু করেছে। গজারিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য দিয়ে জানান, অপর দুই জেলে তীরে উঠতে সক্ষম হলেও হাকিম পানিতে তলিয়ে যান।