আফ্রিকান নেশন্স কাপ
কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকা শেষ আটে
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
অভিষেকেই বাজিমাত কেপ ভার্দে আইল্যান্ডের। আফ্রিকান নেশন্স কাপে এই প্রথম খেলতে এসেছে দ্বীপ দেশটি। গত রবিবার অ্যাঙ্গোলাকে ২-১ গোলে হারিয়ে উঠে গেছে তারা কোয়ার্টার ফাইনালে। কেপ ভার্দের হেলডন র্যামোস অন্তিম মুহূর্তে জয়সূচক গোলটি করেন। অ্যাঙ্গোলা ম্যাচের ৩৩ মিনিটে কেপ ভার্দের দেয়া আত্মঘাতী গোল পেয়ে এগিয়ে যায়। ম্যাচের ৮২ মিনিটে কেপ ভার্দে সমতায় ফেরে ফার্নান্দো ভারেলার গোলে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ডারবানে মরক্কোর বিপক্ষে ২-২ গোলে ড্র করে। ড্র-তে ভর করেই স্বাগতিকরা শেষ আট নিশ্চিত করেছে। মরক্কো ম্যাচের দশ মিনিটে ইসাম আদুয়ার গোলে এগিয়ে যায়। আবডেল্লিহা এলহাফিড মরক্কোর দ্বিতীয় গোলদাতা।
দক্ষিণ আফ্রিকার গোল দু’টি আসে মে মাহলাঙ্গুর (৭১ মিনিট) ও সিয়াবোঙ্গা সাংউইনির (৮৬ মিনিট) কাছ থেকে। গ্রুপ পর্বে সমান তিন ম্যাচে সমান পাঁচ পয়েন্ট কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকার। গোল ব্যবধানের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা।
রবিবারের ফলাফল
গ্রুপ এ
কেপ ভার্দে আইল্যান্ড ২ অ্যাঙ্গোলা ১
মরক্কো ২ দক্ষিণ আফ্রিকা ২
আজ মঙ্গলবার
গ্রুপ সি
বুরকিনা ফাসো-জাম্বিয়া
ইথিওপিয়া-নাইজেরিয়া