দুই যুগ পর স্মৃতিময় শাড়িতে চম্পা
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ২১:০৫
টানা দুই যুগ পর সেই একই শাড়িতে প্রিয় সহকর্মীর সাথে শ্যুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন চিত্রনায়িকা চম্পা। ২৪ বছর আগে একটি চলচ্চিত্রের শ্যুটিংয়ে চিত্রনায়িকা চম্পা দিল্লি থেকে আনা এই হলুদ শাড়িটি কিনেছিলেন। সেই ছবির শ্যুটিংয়ের স্মৃতিই যেন বহন করে চলেছিল এই শাড়িটি। সেই চলচ্চিত্রে তার সহ-অভিনেতা ছিলেন ইলিয়াস কাঞ্চন। আর কোনো শ্যুটিংয়ে পরা হয়নি শাড়িটি। টানা ২ যুগ পর সেই শাড়িটি বের করলেন আরেকটি শ্যুটিংয়ের জন্য। তা হলো প্রথমবারের মতো কোনো ধারাবাহিক নাটকে ইলিয়াস কাঞ্চন-চম্পা জুটি কাজ করতে যাচ্ছেন। এাশিয়ান টিভির এই ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য সেই স্মৃতি বিজড়িত শাড়িটি তিনি পরেন। এ প্রসঙ্গে চম্পা বলেন, সেই শাড়িটি ঠিকই পরেছি আজ, সহকর্মী কাঞ্চনও রয়েছেন; কিন্তু মাঝখানে কতগুলো সময় বয়ে গেছে। গতকাল সাভারে একটি শ্যুটিং স্পটে নাটকের শ্যুটিং শুরু হয়।