জাবিতে জার্নালিজম বিভাগের মানববন্ধন

ক্লাসরুম সংকট নিরসনসহ তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার কলা ও মানবিকী অনুষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ কামরুল আহসান, বিভাগের সভাপতি অধ্যাপক লুত্ফর রহমান, বাংলা বিভাগের সভাপতি খালেদ হোসাইন, বিভাগীয় শিক্ষক উজ্জল কুমার মন্ডল, রাকিব আহমেদ, শেখ ফাহাদ আদনান প্রমুখ। তিন দফা দাবির মধ্যে রয়েছে নতুন কলা ভবনেই বিভাগের অবস্থান নিশ্চিতকরণ, সেমিনার লাইব্রেরি ও মিডিয়া ল্যাবসহ পূর্ণাঙ্গ বিভাগ গঠন ও বিভাগের ইংরেজি (জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিস) নামের সংগতিপূর্ণ বাংলা নামকরণ। উল্লেখ্য, গতবছর থেকে ৬৬জন ছাত্র-ছাত্রী নিয়ে এ বিশ্বদ্যািলয়ে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিস বিভাগ চালু করা হয়। কিন্তু এক বছর অতিবাহিত হলেও তাদের জন্য কোন ক্লাসরুম দেয়া হয়নি। ইতিমধ্যে ২০১২-১৩ শিক্ষাবর্ষের আরেক ব্যাচের ৫০ শিক্ষার্থীদের গতকাল থেকে ক্লাস শুরু হয়েছে।