বাংলাদেশ রেড ক্রিসেন্ট ও আন্তর্জাতিক রেডক্রসের উদ্যোগে কর্মশালা
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ২১:০৮
রেডক্রস ও রেড ক্রিসেন্টের অনুসন্ধান কার্যক্রমকে জোরদার ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) যৌথ উদ্যোগে সোমবার এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান প্রফেসর ডা. এমএস আকবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)-এর ডেপুটি হেড অব ডেলিগেশন ফেডরিক ই ডুফোর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ক্যাপ্টেন (অব.) আবু বকর এবং আন্তর্জাতিক ফেডারেশন অব রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি)’র হেড অব ডেলিগেশন সুহাইও সিয়ুম। এছাড়া কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি