তামিমের আচরণের বিষয়টি খতিয়ে দেখবে বিসিবি

বিতর্ক যেন পিছু ছাড়ছে না তামিম ইকবালের। বার বার বিভিন্ন অভিযোগে জর্জরিত জাতীয় দলের এই ওপেনার নতুন করে আবারো জড়িয়ে পড়েছেন বিতর্কে। এবার তিনি বিতর্ক ছড়ালেন খুলনায়। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) খুলনা পর্ব চলাকালে এক দর্শকের বিপক্ষে অশালীন মন্তব্য করেন। গতকাল সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ডা. আইএইচ মল্লি¬ক চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের প্রেসবক্স পরিদর্শনে এলে সাংবাদিকরা এ প্রসঙ্গটি উত্থাপন করেন। এ প্রসঙ্গে ডা. মল্লিক বলেন, এ মানের একজন খেলোয়াড়ের কাছ থেকে এরকম আচরণ কোনভাবেই কাম্য নয়। তার আরো সংযমী হওয়া উচিত ছিল। বিষয়টি খতিয়ে দেখা হবে’। -বাসস